× Banner
সর্বশেষ
আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে

ডিজিটাল ইকোনমি গড়তে স্টার্টআপরাই মূল চালিকাশক্তি হিসেবে ভূমিকা রাখছে -আইসিটি প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৩ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Junaid-Ahmed-Palak.jpg
bty

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক বলেছেন, ডিজিটাল ইকোনমি গড়তে স্টার্টআপরাই মূল চালিকাশক্তি হিসেবে ভূমিকা রাখছে। দেশে বর্তমানে ৫ হাজারের বেশি স্টার্টআপ তৈরি হয়েছে এবং তাঁরা ৩০০ মিলিয়ন ডলারের বেশি বৈদেশিক বিনিয়োগ দেশে এনেছে। আইসিটি বিভাগ সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করার ফলে গত ১২ বছরে দেশে এ খাতে ১৫ লাখ তরুণ-তরুণীদের কর্মসংস্থান হয়েছে।

আজ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের প্ল্যাটফর্ম ‘এসম্যানেজার’অ্যাপের ‘অনলাইন স্টোর’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিগত ১২ বছরে দেশে সঠিক প্রযুক্তিগত অবকাঠামো গড়ে ওঠার কারণে ২০১৬ থেকে এ পর্যন্ত ১ কোটি ৩০ লাখ ই-ফাইল সম্পন্ন, ভার্চুয়াল কোর্টে ১ লাখ ৭০ হাজার শুনানি এবং প্রায় ৫০ হাজার জামিন শুনানি হয়েছে। তিনি বলেন, দেশ শ্রম নির্ভর অর্থনীতি থেকে প্রযুক্তি নির্ভর অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে।

পলক বলেন, স্টার্টআপদের ফান্ডিং করার জন্য স্টার্টআপ বাংলাদেশ কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠা করা হয়েছে। মেধাবী ও সম্ভাবনাময়ী উদ্ভাবকদেরকে কোম্পানি থেকে অর্থায়ন করা হবে। তিনি বলেন, যত্নসহকারে প্রযুক্তিনির্ভর সেবা দিয়ে বিশ্বে বাংলাদেশকে উদ্যোক্তা জাতি হিসেবে প্রতিষ্ঠিত করা হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের চেয়ারপার্সন ড. মোঃ মাসুদুর রহমান, স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক টিন এফ জাবিন, সেবা প্ল্যাটফর্ম লিমিটেডের চিফ অপারেশন অফিসার ইলমুল হক সজীব, এসম্যানেজারের ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অভ্ বিজনেস আবদুর রহমান তন্ময়।


এ ক্যটাগরির আরো খবর..