ডিএমপি কমিশনারকে এবার ধরলে কিন্তু ছাড় নাই -সারজিস আলম

ডিএমপি কমিশনারকে এবার ধরলে কিন্তু ছাড় নাই -সারজিস আলম

ডিএমপিতে কর্মরত কিছু পুলিশ কর্মকর্তা চাঁদাবাজি ও ঘুষের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন, প্রশ্ন তুলেছেন। ডিএমপি কমিশনারকে এবার ধরলে কিন্তু ছাড় নাই বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলে মুখ্য সংগঠক সারজিস আলম।

আজ বৃহস্পতিবার (২২ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্টটি করেন সারজিস আলম।

ডিএমপি কমিশনারকে উদ্দেশ করে এনসিপির এ নেতা সেখানে লিখেন, ডিএমপি কমিশনার বিভিন্ন পুলিশ কর্মকর্তাকে দায়িত্বশীল ভূমিকার জন্য পুরস্কৃত করছেন। খুবই ভালো কথা। কিন্তু, এই ডিএমপির পুলিশরূপী কিছু ছ্যাঁচড়া চাঁদাবাজ এখনও যে দেদারসে ঘুষ খেয়ে যাচ্ছে, চাঁদাবাজির ভাগ নিচ্ছে, মিথ্যা মামলায় হয়রানি করছে।

সারজিস আরও লিখেন, নিরপরাধ মানুষকে গ্রেপ্তার করতে যাচ্ছে, গ্রেপ্তার না হতে চাইলে টাকা চাচ্ছে, টাকার বিনিময়ে আসামি ছেড়ে দিচ্ছে; এসব কালপ্রিট পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? এদের এই রমরমা লেনদেন বাণিজ্য বন্ধ করেন। এবার ধরলে কিন্তু ছাড় নাই।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।