সৈয়দ রাকিবুল ইসলাম, ডাসার থেকে: মাদারীপুরের ডাসার উপজেলার, ডাসার থানা পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া (১০৮) বৃদ্ধকে খুঁজে পেয়েছে, তার পরিবার।
পুলিশ ও পরিবার সূত্রে জানাযায় যে, গত ২০ সেপ্টেম্বর ২০২১, কপিল উদ্দিন মৃধা(১০৮) বছরের বৃদ্ধ নিখোঁজ হয়। তিনি যশোরের অভয়নগর থানার পাইকপাড়া গ্রামের মৃতঃ বহর উদ্দিন মৃধার ছেলে। কপিল উদ্দিন মৃধার তিন ছেলে পাঁচ মেয়ে।মেজো ছেলে মনির মৃধা ঢাকায় ব্যবসা করেন। মেজ ছেলে মনির মৃধার ঢাকা জুরাইন বাসা থেকে , গত ২০ সেপ্টেম্বর ২০২১, সকালের দিকে গ্রামের বাড়ী যশোরে বাসে রওনা দেন।পথিমধ্যে কপিল উদ্দিন মৃধা হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও পরিবার তার সন্ধান মেলাতে পারছিল না।
গতকাল দিবাগত রাত আনুমানিক ১০ টার দিকে ক্লান্ত বয়স্ক বৃদ্ধ লোকের সন্ধান পায়, ডাসার থানা পুলিশ ।খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন, ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান। ওসি, হাসানুজ্জামানের দিকনির্দেশনায়, এস আই হাফিজুর রহমান ও এস আই সমর, অসুস্থ অবস্থায় কপিল উদ্দিন মৃধাকে উদ্ধার করে রাত ১১ টার দিকে কালকিনি উপজেলার সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।তখন কপিল উদ্দিন মৃধা বেশ ক্লান্ত ছিল।এসময় কপিল উদ্দিন মৃধাকে প্রয়োজনীয় ঔষধ ও খাদ্য সামগ্রী কিনে দেন, এস আই হাফিজুর রহমান। এসময় ডাসার থানা পুলিশ সারারাত অসুস্থ কপিল উদ্দিন মৃধার পাশে থাকেন।গত দিবাগত রাতে কপিল উদ্দিন মৃধা কিছুটা সুস্থ হলে, তার কাছ থেকে গ্রামের বাড়ীর ঠিকানা জানতে পারেন।এসময় সার্বক্ষনিক বৃদ্ধার খোঁজ- খবর রাখেন, ডাসার থানার (ওসি) মো: হাসানুজ্জামান।পরে যশোরের অভয়নগর থানায় যোগাযোগ করে পরিবারের ঠিকানা সংগ্রহ করে,পরিবারের সাথে ফোনে কথা বলেন, এস আই হাফিজুর রহমান।নিখোঁজ কপিল উদ্দিনের ছেলে তার বাবার খোজ নিশ্চিত হলে ডাসার থানায় উপস্থিত হন। আজ বেলা ২ টার দিকে তার পরিবারের কাছে, কপিল উদ্দিন মৃধাকে তুলে দেন ডাসার থানা পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে (ওসি) হাসানুজ্জামান বলেন, নিখোঁজ (১০৮) বছর বৃদ্ধার সন্ধান মেলাতে পারছিল না, তার পরিবার, আমারা তাকে খুজেঁ পেয়ে,তার প্রয়োজনীয় সুচিকিৎসার ব্যবস্থা করে, তার ছেলের কাছে হস্তান্তর করি।


