মধুখালী প্রতিনিধিঃ “মাছে ভাতে বাঙ্গালী” এই স্লোগানকে সামনে রেখে আগামী ২০১৭-২০১৮ আর্থিক সালের রাজস্ব বাজেটের আওয়াতায় মধুখালী সিনিয়র মৎস্য দপ্তরের মাধ্যমে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পতেঙ্গা বিলে মোট ২৫০ কেজি মাছের পোনা অবমুক্তকরন করা হয়।
বুধবার ডুমাইন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম (মাসুম) এর সভাপতিত্বে ডুমাইন ইউনিয়নের পতেঙ্গা বিলে রুই-১০০ কেজি কাতলা-৭৫ কেজি এবং মৃগেল-৭৫ কেজি (১০-১৫) সে.মি আকারের মোট ২৫০ কেজি মাছের পোনা ছাড়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা মৎস্য বিভাগের সিনিয়র সহকারী পরিচালক কার্তিক চন্দ্র সাহা, মধুখালী উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সাইফুল ইসলাম, ক্ষেত্র সহকারী মোঃ আফসারউদ্দিন সর্দার সহ প্রমুখ।
এছাড়া স্থানীয় পর্যায়ে উপস্থিত ছিলেন মোঃ মনিরুজ্জামান (আবুল বাশার), মোঃ হাসানুজ্জামান, মোঃ ওবায়দুর রহমান, মোঃ নূর ইসলাম, মোঃ ইকরাম হোসেন মোঃ বারিক শেখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ প্রমুখ। পরিশেষে ফরিদপুর জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক বলেন মাছ আপনাদের, আপনারাই মেরে খাবেন তবে আগামী কার্তিক মাস পর্যন্ত কেহ কারেন্টের জাল দিয়ে কোন মাছ ধরবেন না। মাছ ধরলে জেল জরিমানা করা হবে এই বলে ঘোষণা দেন।




