× Banner
সর্বশেষ
আজ ১৫ মার্চ ফাল্গুন সংক্রান্তি বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ মার্চ (৩০ ফাল্গুন) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর

ডাসার(মাদারীপুর) থেকে সৈয়দ রাকিবুল ইসলাম 

ডাসারে লক্ষ্মী পূজা উপলক্ষে  নৌকা বাইচে দর্শনার্থীদের ভিড়

Kishori
হালনাগাদ: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
নৌকা বাইচে দর্শনার্থীদের ভিড়

মাদারীপুরের ডাসার উপজেলার শশিকর গ্রামে উৎসবমুখর পরিবেশে প্রতিবছরের ন্যায় লক্ষী পূজা উপলক্ষে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচের আয়োজন করা হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর)  বিকেল ৪ টায় নবগ্রাম ইউনিয়নের  শশিকর খালে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ মনোমুগ্ধকর নৌকা বাইচ দেখতে হাজারো দর্শনার্থী ভিড় করে।
নৌকা বাইচ উদযাপন কমিটির সভাপতি নবগ্রাম ইউনিয়নের ইউপি প্যানেল চেয়ারম্যান বিধান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান দুলাল তালুকদার,  বীর মুক্তিযোদ্ধা কবি দুলাল সরকার, ডাসার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মতিয়ার রহমান হাওলাদার, শিক্ষক মোহন রায়, ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম, ডাসার উপজেলা আওয়ামীলীগের সদস্য গিয়াসউদ্দিন,নবগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি নিখিল রঞ্জন বৈদ্য,সৈয়দ সালমান হোসেন অন্তু প্রমুখ।নৌকা বাইচ অনুষ্ঠানের সঞ্চলনায় ছিলেন সুজন মজুমদার।
নৌকা বাইচ প্রতিযোগিতায়  নানা রং এর সাজানো নৌকা নিয়ে ঢোল ও বাদ্য যন্ত্রের তালে তালে ৩টি দল অংশগ্রহণ করে। এসময় নৌকা বাইচ অনুষ্ঠান  দেখতে উপজেলার নারী-পুরুষ,  খালের দুইপাড়ে আনন্দ উল্লাসে মেঠে। পরে নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..