× Banner
সর্বশেষ
ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক যোগাযোগের খবরে কমেছে তেলের দাম ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের

ডাসার প্রতিনিধি(সৈয়দ রাকিবুল ইসলাম )

ডাসারে বঙ্গমাতার ৯২ তম জন্মদিন পালিত

ACP
হালনাগাদ: সোমবার, ৮ আগস্ট, ২০২২
ডাসারে বঙ্গমাতার ৯২ তম জন্মদিন পালিত

আজ ৮ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বাঙ্গালীর গণতান্ত্রিক আন্দোলন ও মুক্তি সংগ্রামের নেপথ্যের সংগঠক বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর জন্মদিন।এ উপলক্ষে ডাসারে ‘মহীয়সী বঙ্গমাতার চেতনা,অদম্য বাংলাদেশের প্রেরণা শীর্ষক’ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে   সোমবার সকাল ১০টায় ডাসার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ডাসার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমীন ইয়াছমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সংরক্ষিত মহিলা আসনের এমপি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিক,ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান,ডাসার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন,সরকারি শেখ হাসিনা কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা,শশিকর কলেজের অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ,বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম হাওলাদার, মালেক শরীফ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল তালুকদার, নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান দুলাল তালুকদার, ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহরিয়ার তুহিন  সৈয়দ আজিম উদ্দিন, শরীফ শাওন, সাকিব হাওলাদার, শরীফ আশিক  রাজনৈতিক ব্যক্তিবর্গসহ ডাসার উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়,মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
এসময় উপস্থিত বক্তারা বাঙালির দীর্ঘ মুক্তি সংগ্রাম,মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে বঙ্গমাতার অবদান তুলে ধরেন।
আলোচনা সভা শেষে দুপুরে দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..