× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মাদারীপুর প্রতিনিধি

ডাসারে পুলিশের অভিযানে আলোচিত মাদক ব্যবসায়ীসহ আটক ৩

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
মাদক ব্যবসায়ীসহ আটক ৩

মাদারীপুরের ডাসারে পুলিশের অভিযানে ৯০গ্রাম গাঁজাসহ রুবেল মাতুব্বর নামে এক আলোচিত মাদক ব্যবসায়ীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম।
জানাগেছে, গতসোমবার  রাত ১১ টার দিকে উপজেলার কমলাপুর বাজারে এস আই মো.সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,উপজেলার কমলাপুর গ্রামের সোবহান মাতুব্বরের দুই ছেলে, রুবেল মাতুব্বর( ৩২) ও রবিউল মাতুব্বর(২৮) এবং বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া গ্রামের খোকন শরীফের ছেলে আহাদ শরীফ(২৩)।
স্থানীয় জানান, রুবেল মাতুব্বর দীর্ঘদিন ধরে কমলাপুর বাজারে হোটেল ব্যবসার আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করে, যুবসমাজ ধ্বংস করছে।
এব্যাপারে ডাসার থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, রুবেলসহ তিন জনের  বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। আজ মঙ্গলবার তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..