× Banner
সর্বশেষ
বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার – কৃষিমন্ত্রী ডাসারে ভ্রাম্যমাণ বাসে বেকারদের কম্পিউটার প্রশিক্ষণ কামারখালী বাজারের পানি নিস্কাশনের ড্রেন যেন ময়লার ভাগাড় সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশের নেতৃত্বে মার্কিন রাষ্ট্রদূত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ কক্সবাজারকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ডিসিদের নির্দেশ বিমান মন্ত্রীর আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের সার্বিক কাজ অনুসন্ধানে কমিশন চেয়ে রিট

ডাসারে পর্যটকের আনাগোনা, বাড়ছে করোনা আতংক 

Kishori
হালনাগাদ: বুধবার, ৩ জুন, ২০২০
ডাসারে পর্যটকের আনাগোনা

ডাসার প্রতিনিধি: মহামারি করোনা প্রতিনিয়ত বেড়েই চলছে। দীর্ঘদিন লকডাউন থাকায় মানুষ এক প্রকার ঘরেই ছিল। হঠাৎ লকডাউন  শিথিল করায় ডাসারে বাইরের লোকজনের উপস্থিতি লক্ষনীয়।
ডাসারে পাশাপাশি দুটি কলেজ ও  দিঘির মাঝে দৃষ্টি নন্দন  ঘোড়ার ভাস্কর্য ও উঁচু উঁচু দালান-কোটা  নিঃসন্দেহে যে কাউকে আকৃষ্ট করে। আর সৌন্দর্য পিয়াসী মানুষগুলো আবসর সময় পাড় করতে, পরিবার পরিজন নিয়ে দূর -দুরান্ত থেকে ছুটে আসে। উপভোগ করতে আসে ডাসারের মনোরম দৃশ্য।
তবে যারা ঘুরতে আসছে  তারা অনেকই নিয়ম না মেনে বের হচ্ছে। মাস্ক না পরে ডাসারের আশপাশে ঘুড়ে বেড়াতে দেখা গেছে। বিশেষ করে বিকেল বেলায় ডাসারের আশপাশে লোকজনের উপস্থিতি বেশী। হঠাৎ  বাইরের লোকজন বেড়ে যাওয়ায় ডাসারের স্থানীয়দের মাঝে করোনা আতংক বিরাজ করছে।
তাছাড়াও  স্থানীয় অধিকাংশ লোক নিয়ম না মেনে ঘর থেকে বের হচ্ছে। মাস্ক না পরে  হাট- বাজার  ও চায়ের দোকানে আড্ডারত থাকছে। আগের মতই বাজারে সচরাচর লোকজন বাজার করছে। অযথা বাইরে বেড়িয়ে সময় পাড় করছে। যা সচেতন অভিভাবকদের দিন দিন  ভাবিয়ে তুলছে।
ডাসারের স্থানীয় সচেতন মহল এলাকায় চেকপোস্ট বসানোর ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে। তারা অভিযোগ করে বলেন, যাতে অকারণে বাইরের লোকজন প্রবেশ করতে না পারে।


এ ক্যটাগরির আরো খবর..