ডাসারে পরীক্ষা হলে নকল ধরা পড়ায় দুই শিক্ষার্থী বহিষ্কার

ডাসারে পরীক্ষা হলে নকল ধরা পড়ায় দুই শিক্ষার্থী বহিষ্কার

ডাসার প্রতিনিধি : মাদারীপুরের ডাসারে পরীক্ষা হলে নকল ধরা পড়ায় দুই শিক্ষার্থী বহিষ্কার হয়েছে। 

আজ রবিবার (৫) ডিসেম্বর সকাল ১০ টার সময় চলমান এইচ, এস, সি  দুই পরিক্ষার্থীকে বহিস্কার করা হয়।বিষয়টি নিশ্চিত করেন সরকারি শেখ হাসিনা উইমেন্স বিশ্ববিদ্যালয় কলেজের হল সুপার সন্ধা রানী দাস।
বহিস্কৃত দুই শিক্ষার্থী সাজিৎ সরকার ও সাব্বির ইসলাম।মানবিক বিভাগের ছাত্র।তারা উভয়ই ডি কে আইডিয়ার সৈয়দ আতাহার আলী বিশ্ববিদ্যালয় কলেজের এবারের এইচ, এস, সি পরিক্ষার্থী ।তাদের পরিক্ষা কেন্দ্র সরকারি শেখ হাসিনা উইমেন্স বিশ্ববিদ্যালয় কলেজ।
অভিযোগ উঠেছে সকাল ১০ টার সময় অনুষ্ঠিত যুক্তিবিদ্যা পরিক্ষার সময় আগ থেকেই দুই পরিক্ষার্থী   ১৫ মিনিটের প্রশ্নের উত্তরপত্র নিয়ে হলে প্রবেশ করে। বিষয়টি পরিক্ষার  হলে জানাজানি হলে, কালকিনি সদর উপজেলার এসিল্যান্ট এসে ওই দুই শিক্ষার্থীকে বহিস্কার করেন।
বহিস্কৃত এক শিক্ষার্থী সাজিৎ সরকার বলেন, ভূল বসত স্যার দুইটি প্রশ্ন একসাথে দিছে। তবে কোথা থেকে আগে থেকে দুই পরিক্ষার্থী উত্তর পত্র সংগ্রহ করে হলে প্রবেশ করছে তার কোন সদুত্তর দিতে পারেনি দুই পরিক্ষার্থী ও কলেজ কতৃপক্ষ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।