ডাসারে পরিবেশ দূষণ করায় রাইস মিলকে ২০ হাজার টাকা  জরিমানা

ডাসারে পরিবেশ দূষণ করায় রাইস মিলকে ২০ হাজার টাকা  জরিমানা
মাদারীপুরের ডাসারে পরিবেশ অভিযোগে আলিফ অটো রাইস মিলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার(২৮ এপ্রিল) বিকেলে উপজেলার ভাংগা বীজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানাগেছে, পরিবেশের ছাড় পত্রবিহিহীন আলিফ অটো রাইস মিল দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে।খোলা স্থানে ছাইসহ অন্যান্য বর্জ্য চিমনি দ্বারা ধোঁয়া অপসারণ করা অপরিচ্ছন্ন পরিবেশ ও ধান থেকে চাল উৎপাদন পরবর্তী বর্জ্য দ্বারা খাল দূষণের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী আলিফ অটো রাইস মিলকে নগদ ২০,০০০ টাকা জরিমানা করেন,ডাসার উপজেলা ইউএনও সাইফ-উল আরেফীন।এসময় অভিযানে সহযোগীতা করেন,ডাসার থানার এ এস আই ইমাম আহাদ,পুলিশ সদস্য খালেক,আফজাল, মাঈনুল ইসলাম প্রমুখ।
ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন জানান, আলিফ অটো রাইস মিলে ধান থেকে চাল উৎপাদন পরবর্তী বর্জ্য ব্যবস্থাপনাসহ সঠিকভাবে না করার দায়ে এ জরিমানা আদায় করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় এধরণের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।