× Banner
সর্বশেষ
আজ বুধবার (৮ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ৮ জুলাই বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউইয়র্কে পাকিস্তান, ভিয়েতনাম ও জাতিসংঘ নেতৃবৃন্দের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক ১৩ মিনিটে তিন গোল, ২-০ থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর উৎসাহ-উদ্দীপনায় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব-২০২৬ উদ্‌যাপিত দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন কালকিনিতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নিউজ ডেস্ক

ডাসারে গলায় ফাঁস দিয়ে মধ্যো বয়সী লোকের আত্মহত্যা।

admin
হালনাগাদ: শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
ডাসারে গলায় ফাঁস দিয়ে মধ্যো বয়সী লোকের আত্মহত্যা।

ডাসার প্রতিনিধি : মাদারীপুর ডাসারে গলায় ফাঁস দিয়ে মধ্যে বয়সী এক লোক আত্মহত্যা করেছেন।তার নাম ইমান আলী ফকির। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মাদারীপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শুক্রবার (২১ জানুয়ারি) দুপুর ২ টার দিকে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ফকির বাড়ী থেকে তার মরাদেহ উদ্ধার করে পুলিশ।নিহত ইমান আলী ফকির মৃত: লাল মিয়া ফকিরের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানাযায় যে, ইমান আলী ফকির মানসিক সমস্যায় ভুগছিলেন।শুক্রবার দুপুরের দিকে বাড়ীর পূর্ব পাশে কাপলা গাছের সাথে লাইলেন রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।পরে বাড়ীর আশেপাশের লোকজন দেখতে পেয়ে নিহত ব্যক্তির ভাগীনা মো: হাসান শিকদার কে খবর দিলে স্থানীয় লোকজনের সহায়তায় লাশ মাটিতে নামায়।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে ডাসার থানার ওসি মো: হাসানুজ্জামানের নেতৃত্বে এস আই হাফিজুর রহমান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ রাতেই মর্গে প্রেরণ করেন।

এ ব্যাপারে ডাসার থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ঘটনার সত্যতা ডাসার থানার ওসি মো: হাসানুজ্জামান দেশের কন্ঠকে নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..