× Banner
সর্বশেষ
বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত

ডাসার(মাদারীপুর), সৈয়দ রাকিবুল ইসলাম

ডাসারে ক্যান্সার ও কিডনি  রোগীদের মাঝে সমাজ সেবার চেক বিতরণ

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ২ এপ্রিল, ২০২৩
dasar social wellfare

মাদারীপুরের ডাসারে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার,কিডনি,লিভার সিরোসিস থ্যালাসেমিয়া,প্যারালাইজড ও জন্মগত হৃদরোগ আক্রান্ত হতদরিদ্র রোগীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
আজ রবিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ৭জন রোগীদের মাঝে এককালীন ৫০ হাজার টাকা করে প্রায় ৩লক্ষ ৫০হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
উপজেলা সমাজ সেবা অফিসার মসিউর রহমানের সভাপতিত্বে  আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াছমীন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আহসানুর রহমান,উপজেলা আ.লীগ নেতা মতিন হাওলাদার, বীর মুক্তিযোদ্ধাগন,উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..