মাদারীপুরের ডাসারে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী ভূমি কমিশনার কায়েসুর রহমান,ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান,বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা জলিল তালুকদার, ডাসার উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন ও উপজেলা আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।পরে উপজেলা হলরুমে আলোচনা সভা ও অনুষ্ঠান শেষে অংশগ্রহনকারী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় ।



