× Banner
সর্বশেষ
আইসিইউতে লড়ছেন মা,বাঁচানো গেল না গর্ভের সাত মাসের সন্তানকে জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নাগরিক সেবার কার্যক্রম দেখতে ঢাকার সড়কে প্রধানমন্ত্রী ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক; না থাকলে মিলবে না নিবন্ধন-ফিটনেস ১৫ বছর আগের ১০০ টাকা ফেরত দিতে পাওনাদারের বাড়িতে বৃদ্ধ থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতার দেওয়া হবে – স্বাস্থ্যমন্ত্রী সঠিক চিকিৎসা পেলে কঠিন রোগে আক্রান্ত রোগীও সুস্থ হতে পারে – ডা. জুবাইদা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, ভর্তি ১৫৩ বাংলাদেশে ভারতের হাইকমিশনারের স‌ঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে চাকরি দেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে ঝিনাইদহে র‌্যালী ও সমাবেশ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ মে, ২০১৮

ঝিনাইদহ প্রতিনিধিঃ মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে ঝিনাইদহে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোষ্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সহ-সভাপতি এনামুল হক ফয়েজি, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি ডাঃ এইচ.এম. মমতাজুল করীম, ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি বদরুল আমিন, অর্থ সম্পাদক আব্দুল জলিল প্রমুখ।

বক্তারা, আসন্ন রমজানে পবিত্রতা রক্ষার জন্য সকলের প্রতি আহ্বান জানান। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনজাত করা হয়।

 


এ ক্যটাগরির আরো খবর..