খুলনা সিটি নির্বাচনে নৌকা ১,২০,৮৮২ ভোট পেয়ে এগিয়ে আছে, ৭৮,১৭৪ ধানের শীষ

এস.এম. সাইফুল ইসলাম কবির: খুলনা সিটি নির্বাচনে ২০০ কেন্দ্রের কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে। সর্বশেষ ঘোষিত ফলাফলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক নৌকা প্রতীকে পেয়েছেন ১,২০,৮৮২ ভোট, আর বিএনপি’র নজরুল ইসলাম মঞ্জু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৮,১৭৪ ভোট। ৪২,৭০৮ ভোটে এগিয়ে খালেক।

মঙ্গলবার সকাল ৮টায় একযোগে খুলনা সিটির ২৮৯টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত।

খুলনা সিটিতে মেয়র পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সংরক্ষিত ১০টি ওয়ার্ডে ৩৯ জন এবং ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৪৮ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

খুলনা সিটি নির্বাচনে ৪৬ বর্গকিলোমিটার আয়তনের এ নগরীতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৩ হাজার ৯৩ জন, যার মধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯৮৬ জন ও নারী ভোটার ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।