মাদারীপুরের ডাসারে উপজেলা প্রশাসনের আয়োজনে নববর্ষ ১৪৩১ পালিত হয়েছে।
আজ রবিবার( ১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মাঠ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে উপজেলা ঐতিহ্যসম্বলিত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ আফরোজ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,ডাসার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুজ্জামান হিমু,উপজেলা প্রাথমিক সহকারী অফিসার আবুল কালাম ডাসার থানার অফিসার ইনচার্জ এস এম শফিকুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম হাওলাদার,ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম,সাংবাদিক আতিকুল রহমান আজাদ,নাফিজ প্রমুখ।এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।



