ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর থানা পুলি বৃহস্পতিবার রাত ২টার দিকে ১৬২৪ বোতল ফেন্সিডিল ও ট্রাকসহ ট্রাকের হেলপার সাদ্দাম হোসেনকে (৩৫) আটক করেছে। তবে ট্রাক ফেলে পালিয়ে যাওয়ার কারনে ট্রাকের চালক বুলবুলকে আটক করতে পারেনি পুলিশ। আটক ট্রাকের হেলপার সাদ্দাম হোসেন ঢাকার কেরানীগঞ্জ এলাকার সফর উদ্দীনের ছেলে।
থানা সুত্রে জানাগেছে, মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে থানার এস আই ইউনুস আলী গাজি ও এস আই আব্দুর রশিদ রাত দেড়টার দিকে নস্তির মাঠ নামক স্থান থেকে ট্রাকটি ধাওয়া করে। পরে রাত আনুমানিক ২টার দিকে মহেশপুর কলেজ বাসষ্ট্যা- থেকে পুলিশ ট্রাকটি আটক করে।
পরে ট্রাক তল্লাসী করে ভুসি মালের ভিতর থেকে ১৬২৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রাতে ট্রাকটি ধাওয়া করে মহেশপুর বাসষ্ট্যা- থেকে ট্রাকটি আটকের পর ট্রাক থেকে ১৬২৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকের চালক বুলবুলকে আটককের চেষ্টা চলছে।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে।



