× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

অনলাইন ডেস্ক

ডাসারে ইউনিয়ন পরিষদ  নির্বাচন জমে উঠেছে পোস্টারে ছেয়ে গেছে অলিগলি।

admin
হালনাগাদ: শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
ডাসারে ইউনিয়ন পরিষদ  নির্বাচন জমে উঠেছে পোস্টারে ছেয়ে গেছে অলিগলি।

আসন্ন ডাসার উপজেলার ইউপি নির্বাচনে ডাসার উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রত্যেকটি গ্রামের অলিগলিতে এখন চলছে জমজমাট নির্বাচনী প্রচার প্রচারণা।চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের প্রচারাভিযানে সরগরম উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লার অলিগলি। সকাল থেকে মধ্যরাত অবধি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা।
বিশেষ করে মেম্বার প্রার্থীদের ভোট প্রার্থনা নজরে পড়ার মতো। নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে তারা ভোটারদের বাড়ি বাড়ি ছুটছেন। চষে বেড়াচ্ছেন বাসা-বাড়ি, দোকানপাট, মার্কেট, কাঁচাবাজার। এলাকার উন্নয়নের নানা অঙ্গীকার করছেন।
গণসংযোগ, উঠান বৈঠকসহ নানাভাবে ভোটারদের কাছে টানতে কাজ করছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। নির্বাচনী এলাকায় মিছিল বের করছেন তারা। করছেন মোটর গাড়ি শোভাযাত্রা।
বিতরণ করছেন লিফলেট। গাছে গাছে, দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে প্রার্থীদের পোর্ট্রেট সংবলিত পোস্টার। অনেকে আবার পাট বা প্লাস্টিকের রশিতে পোস্টার গলিতে গলিতে ঝুলিয়ে দিয়েছেন মাথার উপরে।
পোস্টার ব্যানারে এলাকার আকাশ ছেয়ে গেছে। নির্বাচনী ব্যানার-ফেস্টুনেও সয়লাব সব এলাকা। পাড়া-মহল্লায় স্থাপন করা হয়েছে নির্বাচনী প্রচার ক্যাম্প। সেখানে প্রার্থীর কর্মী-সমর্থকদের ভীড় লেগে থাকে সারাক্ষণ।
ক্যাম্পে চা-বিস্কুটসহ নানা ধরনের খাওয়া-দাওয়া চলছে। সাউন্ডবক্সে বাজছে প্রার্থীর নির্বাচনী গান। ভোট প্রার্থনায় এবার নতুনত্ব এনেছে গান।
জনপ্রিয় বাংলা ও হিন্দি গানের সুর নকল করে প্রার্থীর পক্ষে বানানো ওইসব বাজিয়ে ভ্যান, রিকশা, অটোতে ছুটছে। অনেকে বিশালকায় সাউন্ড বক্সে বাজাচ্ছেন ওইসব গান।
অবশ্য অতি উচ্চস্বরের ওই গান ভোটারদের আকর্ষণের পরিবর্তে বিরক্তির কারণও হচ্ছে অধিকাংশ স্থানে। কারণ কয়েক দিন পরই শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। তবে সব মিলিয়ে এবারের নির্বাচন এখন পর্যন্ত নিয়ে এসেছে উৎসবের আমেজ।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এসব চিত্র পাওয়া গেছে। এ সময় অবশ্য বিভিন্ন এলাকায় এক চেয়ারম্যান প্রার্থী আরেকজনের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন।
এছাড়া প্রতিপক্ষের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন ও পোস্টার ছিঁড়ে ফেলাসহ আছে আরও নানা অভিযোগ। এসব ঘটনা সংশ্লিষ্ট নির্বাচনী অফিসার ও রিটার্নিং অফিসারের কাছে মৌখিক ও লিখিত অভিযোগ করা হচ্ছে ভুক্তভোগীর প্রার্থীদের পক্ষ থেকে।
আগামী ১১ অক্টোবর  ডাসার উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের নির্বাচন। গত ২৭ অক্টোবর  প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হয়। এরপর থেকেই চলছে এই প্রচার কার্য।
এবার ডাসার উপজেলার  পাঁচ ইউনিয়নের  নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ১১ জন। এসবের মধ্যে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ডাসার প্রেসক্লাবের কয়েকজন সাংবাদিক  বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন, নির্বাচনী পোস্টার, ব্যানার আর ফেস্টুনে সয়লাব পাঁচ ইউনিয়নের অলিগলি।
গাছ, বিদ্যুতের খুঁটি, বাসা-বাড়ির দেয়ালসহ দৃশ্যমান সব জায়গায় লাগানো হয়েছে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের পোস্টার ও ব্যানার। একটির ওপর আরেকটি পোস্টার লাগাচ্ছেন কর্মী ও সমর্থকরা।
রাস্তা-ঘাট, গাছের সঙ্গে এমনকি পরিবহনেও পোস্টার লাগিয়ে চলছে নির্বাচনী প্রচারণা।


এ ক্যটাগরির আরো খবর..