× Banner
সর্বশেষ
পাকিস্তানে নিরাপত্তা সংকট: ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট এবং ফাইনালে ভারতের ইতিহাস আজ ৩ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘কৃষক কার্ড’ কিভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন – ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্র মন্ত্রীদের ফোনালাপ ‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় – মীর হেলাল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি

ডাসার(মাদারীপুর) থেকে সৈয়দ রাকিবুল ইসলাম 

ডাসারে অধ্যক্ষ দম্পতির দুর্নীতি, এমপিও বাতিল

Kishori
হালনাগাদ: সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
অধ্যক্ষ দাম্পতির দুর্নীতি নীতি

মাদারীপুরের ডাসারে শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ ও তার স্ত্রী একই কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষক চম্পা রানী মন্ডলকে কলেজে নিয়োগ বাণিজ্য, দুর্নীতি ও অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাদের এমপিও বাতিল হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে অধ্যক্ষ দুর্লভানন্দ ও তার স্ত্রী চম্পা রানী মন্ডলের এমপিও বাতিল হয়। তাদের এমপিও’র বিষয়টি ১৩ডিসেম্বর ২০২৩ জানানো হয়।
জানাগেছে অধ্যক্ষ হিসেবে দুর্লভানন্দ বাড়ৈ শশীকর কলেজ যোগদানের পর থেকে বিভিন্ন প্রতিষ্ঠানকে অনিয়ম দুর্নীতির আখরায় পরিনিত করার অভিযোগ পাওয়া গেছে। কলেজে শিক্ষক ও কর্মচারী নিয়োগে বানিজ্য করার অভিযোগ রয়েছে।অধ্যক্ষ দূর্লভানন্দ প্রতিষ্ঠানে নিজের আধিপত্য টিকিয়ে রাখতে স্ত্রী চম্পা রানীকে  সমাজকর্ম বিভাগে প্রভাষক হিসেবে কলেজে নিয়োগ দেওয়ার অভিযোগ রয়েছে। কোন নিয়মনীতি তোয়াক্কা না করে ক্ষমতার অপব্যবহার করে  কলেজে পরিচালনা করার অভিযোগ আছে অধ্যক্ষ দূর্লভানন্দ বিরুদ্ধে । বিভিন্ন অনিয় ও দূর্নীতির অভিযোগ উঠলে তদন্ত করে মাউশি বিভাগ এবং তদন্ত প্রমাণিত হওয়ায় তাদের উভয়ের এমপিও বাতিল করা হয়।
শিক্ষক চম্পা রানী মন্ডল বলেন, অভিযোগ এসেছে আমার নিয়োগ অবৈধ। আমি নিজে নিজে নিয়োগ নেইনি। নিয়োগ যারা দিয়েছে তারা বলতে পারবে। যদি নিয়োগ অবৈধ হয় তাহলে কতৃপক্ষ আছে তারা ব্যবস্থা নিবে।অন্যান্য অভিযোগ আমার বিরুদ্ধে উঠে নাই। অধ্যক্ষের বিরুদ্ধে উঠেছে। তাকে জিজ্ঞেস করেন।
অধ্যক্ষ দুর্লভানন্দ বলেন, এবিষয়ে আমার বলার কিছু নেই অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন।


এ ক্যটাগরির আরো খবর..