× Banner
সর্বশেষ
কামারখালী বাজারের পারিবারিক মন্দিরে শ্রী শ্রী রক্ষা মায়ের কালী পূজা সমপন্ন গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর

ডাক্তার শূণ্য আগৈলঝাড়া উপজেলা ৫০ শয্যার হাসপাতাল

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলা ৫০ শয্যার হাসপাতাল এখন ডাক্তার শুন্য হয়ে পড়েছে। ডাক্তার না থাকায় ভেঙ্গে পরেছে হাসপাতালের সাস্থ্য সেবা কার্যক্রম। যোগদানের পর থেকে দুইজন ডাক্তার কর্মস্থলে অনুপস্থিত রয়েছে। যারা কর্মরত রয়েছে তাদের মধ্যে দলাদলি রযেছে। একজনের রোগী অন্য জনে দেখেন না।

তিন লাখেরও বেশী জনসংখ্যা অধ্যুষিত বরিশালের আগৈলঝাড়া উপজেলা ও পাশ্ববর্তী গৌরনদী উপজেলার পশ্চিমাংশ, উজিরপুরের উপজেলার উত্তরাংশ ও কোটালীপাড়া উপজেলার পূর্বাংশের রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার ৫০ শয্যার এ হাসপাতালটিতে ৫টি ইউনিয়ন স্বাস্থ্যসেবা(সাব সেন্টার)সহ ডাক্তারদের ২৪টি পদ রয়েছে। ১৩টি ডাক্তারের পদ দীর্ঘ কয়েক বছর ধরে শূণ্য রয়েছে। যারা ডাক্তার হিসেবে কর্মরত রয়েছে তাদের মধ্যে টিএইচও ডা. মো. আলতাফ হোসেন সব সময় হাসপাতালের প্রশাসনিক কাজ নিয়ে ব্যস্থ থাকেন। এ ছাড়াও রাজিহার উপ-স্বাস্থ্য কেন্দ্র সহকারী সার্জন ডাঃ জ্যোতি রানী বিশ্বাস, বাগধা উপ-স্বাস্থ্য কেন্দ্র সহকারী সার্জন ডাঃ শিমুল চন্দ্র দাস, গৈলা উপ-স্বাস্থ্য কেন্দ্র সহকারী সার্জন ডাঃ শিল্পী সমদ্দার বর্তমানে কর্মরত রয়েছেন।

ইমারজেন্সী মেডিকেল অফিসার ডাঃ আবু বক্কর সিদ্দিক ২০১১ সালে যোগদানের পর থেকেই অনুপস্থিত এবং জুনিয়ার কনসালটেন্ট (সার্জারী) ও ডাঃ সোমা হালদার ২০১৫ সালের নভেম্বর মাসে যোগদানের পর থেকে  কর্মস্থলে অনুপস্থিত রয়েছে। তাদের বার বার চিঠি দিলে তারা যোগদানসহ চিঠির কোন উত্তর দেয়নি। ডাক্তার যারা কর্মরত রয়েছে তাদের মধ্যে রয়েছে  দলাদলি। এ কারনে একজনের রোগী অন্য ডাক্তারে না দেখার কারনে রোগী পরে মহা বিপদে।  উপজেলা ৫০শয্যা হাসপাতালে কর্মরত রয়েছেন আরএমও ডাঃ বখতিয়ার আল মামুন, জুনিয়র কনসালটেন্ট ডাঃ আব্দুল্লাহ মামুন, মেডিকেল অফিসার ডাঃ মাহাবুব আলম মির্জা, মেডিকেল অফিসার ডাঃ কে, এম সাকিব, মেডিকেল অফিসার ডাঃ মাহাবুব হাসান, মেডিকেল অফিসার ডাঃ শারমিন সুলতানা, মেডিকেল অফিসার ডাঃ অভ্র মিত্র।

হাসপাতালে ডাক্তারের পদ শূণ্য রয়েছে জুনিয়র কনসালটেন্ট (সার্জারি), জুনিয়র কনসালটেন্ট  (মেডিসিন), জুনিয়র কনসালটেন্ট (গাইনী), জুনিয়র কনসালটেন্ট (চক্ষু), জুনিয়র কনসালটেন্ট (ইএনটি), জুনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি), জুনিয়র কনসালটেন্ট (আর্থপেডিক্স), জুনিয়র কনসালটেন্ট(পেডিয়েট্রিক; শিশু), জুনিয়র কনসালটেন্ট (চর্ম/যৌণ)। ডাক্তার সংকটের কারনে হাসপাতালে আসা রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এবিষয়ে হাসপাতালের টিএইচও ডা. মো. আলতাফ হোসেন জানান, ডাক্তার সংকটের বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।


এ ক্যটাগরির আরো খবর..