× Banner
সর্বশেষ
প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না – সেতুমন্ত্রী ১৫ কার্যদিবসের মধ্যে ব্রডশিট জবাব না দিলে এমপিও স্থগিতের সতর্কতা মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন খন্দকার মাসুকুর রহমান দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির অনলাইন সিস্টেম চালু এনবিআরের ভূমিধস জয়ে চতুর্থবারের মতো বার্সেলোনার প্রেসিডেন্ট লাপোর্তা ৫৪ জেলায় আজ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডাকসুর নির্বাচন বিষয়ে রাতে সাংবাদিকদের সঙ্গে বসবেন উপাচার্য

admin
হালনাগাদ: রবিবার, ২০ জানুয়ারী, ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের বিষয়ে আলোচনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সঙ্গে মতবিনিময় করবেন উপাচার্য ড. মো. আখতারুজ্জামান।

আজ রোববার রাত ৯টায় এ সভা অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার বিকেলে প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আসিফ ত্বাসীন ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়নকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, ২০ জানুয়ারি রাত ৯টায় উপাচার্যের বাসভবনে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের সঙ্গে এই মতবিনিময় সভা হবে।

প্রক্টর গোলাম রাব্বানী বলেন, ‘সাংবাদিক সমিতি একটা গতিশীল সংগঠন। নির্বাচন বিষয়ে অনেক কাজ করেছে। ডাকসু বিষয়টিকে তারা বারবার সামনে নিয়ে এসেছে। আমরা কয়েক দিন আগে টিএসসির সব সংগঠনের সঙ্গেই কথা বলেছি। তাদের (ডুজা) সঙ্গেও নির্বাচন কীভাবে করা যায়, তা নিয়ে আলোচনা করব।’

বৈঠকের আমন্ত্রণ পাওয়ার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আসিফ ত্বাসীন বলেন, ‘এর আগেও অনেকবার ডাকসুর তফসিল হয়েছে, তবে নির্বাচন আর হয়ে ওঠেনি। তবে আমরা চাই, সবার অংশগ্রহণে সুষ্ঠু একটা নির্বাচন হোক।’

‘এর পাশাপাশি প্রশাসনের সঙ্গে আলোচনায় আমরা ভোটের পরিবেশ, সাধারণ শিক্ষার্থীদের চাওয়া, নির্বাচনের সময় সাংবাদিকরা যেন স্বাধীনভাবে কাজ করতে পারেন, সাংবাদিকদের নিরাপত্তার বিষয় নিয়েই কথা বলব,’ যোগ করেন ডুজা সভাপতি।


এ ক্যটাগরির আরো খবর..