× Banner
সর্বশেষ
সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার -প্রবাসী কল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক ভূমিকম্প উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম বাড়বে না, আতঙ্কিত হয়ে কেনাকাটার প্রয়োজন নেই -বাণিজ্যমন্ত্রী ফ্যামিলি কার্ড প্রদানের যুগান্তকারী কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী -অর্থমন্ত্রী দেশে ৩৭,৫৬৭টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদানে চূড়ান্ত করা হয়েছে -সমাজকল্যাণ মন্ত্রী

ঠোঁট সেলাই করে প্রতিবাদ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: গ্রিস-মেসিডোনিয়া সীমান্তে আটকে পড়া শরণার্থীরা অনশন কর্মসূচি পালন করেছেন। তাদের পশ্চিম ইউরোপে প্রবেশ করতে দিচ্ছেনা বলে এই অনশন। একই সঙ্গে সোমবার থেকে এসব শরণার্থীর অনেকে ঠোঁট সেলাই করে প্রতিবাদ জানাচ্ছেন।

মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, গ্রিস-মেসিডোনিয়ার ইদোমেনি সীমান্তে আটকে পড়া শরণার্থীরা কয়েক দিন ধরেই অনশন কর্মসূচি পালন করছেন।

ফ্রান্সের প্যারিসে ১৩ নভেম্বর ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ইউরোপীয় দেশগুলোর সীমান্তে কড়াকড়ি আরোপ করা হয়। ইসলামিক স্টেটের (আইএস) এই হামলায় জড়িত একজনের মৃতদেহের পাশ থেকে সিরিয়ার জাল পাসপোর্ট পাওয়ার পর এই কড়াকড়ি আরোপ করা হয়। শুধু সিরিয়া, ইরাক ও আফগানিস্তানসহ কেবল যুদ্ধবিধ্বস্ত দেশগুলো থেকে আসা শরণার্থীদের প্রবেশ করতে দেওয়া হবে বলে গত সপ্তাহে মেসিডোনিয়া ঘোষণা দেয়। এর ফলে অর্থনৈতিক অভিবাসী বিবেচনায় বেশ কয়েকটি দেশ থেকে আসা শরণার্থীরা সীমান্তে আটকা পড়েন।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা গেছে, বেশ কয়েকজন ইরানি ও কুর্দি শরণার্থী সুই-সুতা দিয়ে তাদের মুখ সেলাই এবং বুকে ও কপালে ‘শুধু স্বাধীনতা’ লিখে প্রতিবাদ জানাচ্ছেন।

গ্রিস-মেসিডোনিয়া সীমান্তে শরণার্থীদের জন্য কাজ করছে ‘আর ইউ সিরিয়াস’ নামের একটি স্বেচ্ছাসেবী গ্রুপের কর্মী মিলেনা জ্যাজোভিক বলেন, কয়েক দিন ধরে স্বেচ্ছাসেবকদের ভয়ংকর পরিস্থিতি দেখতে হয়েছে। গত শনিবার এক পাকিস্তানি শরণার্থী সবার সামনে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সোমবার ইরানি শরণার্থীদের একটি দল ঠোঁট সেলাই করে প্রতিবাদ জানাচ্ছে। ইদোমেনি শরণার্থীশিবিরে এমন লোকজনে পরিপূর্ণ হয়ে গেছে, যাদের সীমান্ত পাড়ি দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। এদের অনেকের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ আনায় তাদের দেশে ফেরাও অসম্ভব হয়ে উঠছে।

 


এ ক্যটাগরির আরো খবর..