× Banner
সর্বশেষ
দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী

ঠাকুরগাঁও সদর কৃষ্ণচূড়ার বিপুল সমারহ

admin
হালনাগাদ: রবিবার, ২১ মে, ২০১৭

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ এখন গ্রীষ্মকাল, চারদিকে বিরাজ করছে প্রচন্ড উত্তাপ। ঠাকুরগাঁও সদর উপজেলার প্রতিটি রাস্তাঘাট ও গ্রামগঞ্চের আনাচে কানাচে লাল হলুদ রঙ্গের কৃষ্ণচূড়া ফুলের প্রকৃতি সেজেছে এক অপরুপ রঙ্গের সাজে যে দিকে তাকায় দুচোখ জুড়িয়ে যায় মনে হচ্ছে সবুজের মাঝে লাল রঙ্গের মুর্ছনা। ফুলে ফুলে ছেয়ে গেছে পথঘাট।

কৃষ্ণচূড়া দেখলেই যেন মনে পড়ে যায় সেই বাংলা গানের কলি- এমন কৃষ্ণচূড়া ফুল ফুটেছে ডালে ডালে, তুমি আসবে বলে। এই কৃষ্ণচূড়া। ফুল দুই রঙ্গের হয়ে থাকে। আমরা অনেকেই না জেনে একে কৃষ্ণচূড়া বলে থাকি। তবে এই লাল রঙ্গের ফুলকে কৃষ্ণচূড়া ও হলুদ রঙ্গের ফুলকে রাধা চূড়া বলা হয়। আমাদের দেশে এপ্রিল মে মাসে এই ফুল ফুটে। বছরের অন্যান্য সময় এই ফুল বা গাছ সচার আচার চোখে পড়ে না। তবে এপ্রিল মে মাসে যখনি গাছে নতুন পাতা বা ফুল ফোটা শুরু করে তখনি যেন পথচাড়ীর নজর কেড়ে নেয়।

মনমুগ্ধকর এই কৃষ্ণচূড়া পথের মধ্যে লাল হলুদ কৃষ্ণচূড়া দেখলেই মনে হয় একটু থেমে নেয়। তবে ফুল রঙ্গের কৃষ্ণচূড়া এখন তেমন দেখা যায় না বললেই চলে।  ঠাকুরগাঁও সদর উপজেলার প্রতিটি গ্রামে কৃষ্ণচূড়ার শাখায় শাখায় লাল হলুদ ফুলের সমারহ। কৃষ্ণচূড়া গাছ খুব একটা বড় হয় না। তবে এর ডালপালা পাইকার গাছের মত অনেক জায়গা পর্যন্ত অনেক বিস্তার থাকে। পরিবেশের সৌন্দর্য বর্ধক বৃক্ষ কৃষ্ণচূড়া গাছ।

বর্তমানে উপজেলার রাস্তার দুই ধারে এবং বিদ্যালয় সরকারি হাসপাতাল ঠাকুরগাঁও জেলা স্কুল, ঠাকুরগাঁও মহিলা কলেজ, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এল,জি,ইডি, বিজিবি ক্যাম্প, ঠাকুরগাঁও পরিষদ এর আঙিনায় শোভা পাচ্ছে। কৃষ্ণচূড়া ফুলের পাপড়ি লাল হলুদ রঙ্গের হয় এর ভিতরের অংশে হালকা হলুদ রং যুক্ত অনেক দুর থেকে দেখলে মনে হয় গাছে গাছে যেন আগুন জ্বলেছে।


এ ক্যটাগরির আরো খবর..