× Banner
সর্বশেষ
ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফরিদপুরে লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর জমি নিয়ে বিরোধে সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ৪ শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১ ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র- ছাত্রীদের বৃত্তি প্রদান করলেন কাজী সুফিয়া -মোতাহার কল্যাণ ট্রাস্ট

ঠাকুরগাঁও শিশু শ্রমিক বেড়েছে

admin
হালনাগাদ: বুধবার, ২১ অক্টোবর, ২০১৫

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও উপজেলাতে দিন দিন শিশু শ্রমিকের সংজ্ঞা বেড়ে চলছে। সেই সাথে কমে যাচ্ছে শিক্ষার হার। দারিদ্রতার কষাঘাতে শিশুরা স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছে না। পেটের দায়ে শিক্ষা হতে বঞ্চিত এইসব শিশু এখন শ্রমিক।

রোদ্রে পুড়ে জীবিকার তাগিতে ওরা ঝুকিপূর্ণ কাজ করে যাচ্ছে। যেমন ওয়েল্ডিং কাজ করা, হোটেলের থালাবাসন ধোয়া, লেথ মেশিন পরিচালনা করা, ইট পাথর ভাঙ্গানো, মটর সাইকেল গ্যারেজের কাজ করাসহ ঝুকিপূর্ণ কাজগুলি তারা প্রতিনিয়ত করে আসছে। শিশু শ্রমিকরা তাদের ন্যায্য বেতন পাচ্ছে না। কতিপয় অসাধু হোটেল ব্যবসায়ী নামে মাত্র মজুরি দিয়ে বা পেটে ভাতে অনেক শিশু শ্রমিকের নিকট হাড় ভাঙ্গা পরিশ্রম করিয়ে নিচ্ছে। স্থায়ী হোটেলের একজন শ্রমিককে জিজ্ঞাসা করলে সেই শ্রমিক জানান যে, কাজ করার সময় প্লেট, গ্লাস, কাপ ভেঙ্গে গেলে অসাধু ব্যবসায়ী ঐ দিনের মুজুরি কেটে নেয়। জিনিস পত্র ভাঙ্গার কারণে তাদের মুজুরি কেটে নেওয়া হয়।

শ্রমিক আরোও জানান প্রতিদিন বাসী খাবার খেয়ে তাদের দিন ও রাত্রী যাপন করতে হয়। এই অবস্থা দেখার কি কেউ নেই? শিশু শ্রমিকদের আইন থাকলেও তাহা মানা যাচ্ছে না। ঠাকুরগাঁও উপজেলার এই শিশু শ্রমিকের কাজ করতে গিয়ে অনেক শিশু মৃত্যুর কোলে ঢোলে পড়ে। বিশেষ করে মটর সাইকেলের গ্যারেজের মালিকরা শিশু শ্রমিকদের অন্যায় ভাবে অত্যাচার করে এবং সকাল ৮ টা থেকে রাত ১ টা পর্যন্ত কাজ করায় কিন্তু তার বিনিময়ে পারিশ্রমিক উপযুক্ত পারিশ্রমিক দেয় না।


এ ক্যটাগরির আরো খবর..