× Banner
সর্বশেষ
নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ডাসারে র‍্যাবের অভিযানে ৯২ পিস নিষিদ্ধ কোডিন সিরাপসহ আটক-১ ঢালিউড ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না – অপু বিশ্বাস

ঠাকুরগাঁও থেকেও দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭

ঠাকুরগাঁও প্রতিনিধি: শীত আসি আসি করছে বাংলাদেশে। এখনও জেঁকে বসতে পারেনি হিমেল হাওয়া। মেঘমুক্ত নীল আকাশে সুর্যের কিরণ এখনও জ্বলজ্বলে। আর এই শান্ত স্বচ্ছ আকাশের প্রান্তরে তাকিয়ে দেখা মিলবে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গের। ঠাকুরগাঁওয়ে কয়েকটি স্থান থেকে উত্তরের দিকে তাকালে এখন সহজেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার সর্বোচ্চ চুড়া।
২০১২ সালে ঠাকুরগাঁও সদর উপজেলা বুড়িঁর বাঁধ নাম স্থান থেকে কাঞ্চনজঙ্ঘার সর্বোচ্চ চুড়ার প্রথম ছবি ক্যামেরা বন্দী করেন প্রকৃতি প্রেমী রেজাউল হাফিজ রাহী। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করলে ভাইরালে পরিণত হয় ।
স্থানীয়রা জানান, বছরের অন্য সময়ে হিমালয়ের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গের দেখা পেতে পঞ্চগড়ের তেতুঁলিয়ায় যেতে হতো। কিন্তু এখন এটি ঠাকুরগাঁওয়ের সদরের বুড়িবাঁধ নামকস্থানে দাঁড়ালে কাঞ্চনজঙ্ঘার সাদা বরফের গায়ে সূর্য কিরণের চকচকে  আভা চোখে পড়ছে। এই জন্য বাইনোকুলারেরও প্রয়োজন পড়ছে না। সূর্যের আলোর কমবেশির সঙ্গে সঙ্গে হিমালয়ের রূপও পরিবর্তিত হয়, যা প্রকৃতি প্রেমীদের আরও মুগ্ধ করে তোলে।
উত্তরের আকাশে নয়নাভিরাম হিমালয় মূলত বরফে ঢাকা সাদা মেঘের মতোই। সেই সঙ্গে রয়েছে পিরামিডের মতো কাঞ্চনজঙ্ঘার চুঁড়া।
চিলারং এলাকার মাজেদুর ইসলাম বলেন, ‘গত কয়েক বছর ভালোভাবে চুঁড়াটির দেখা না মিললেও এবার খালি চোখেই দেখা যাচ্ছে। আবহাওয়া ভালো থাকায় দেখা যাচ্ছে অপরুপ এই দৃশ্য।’
আকচা এলাকার রহিম শুভ, রোহান রায়সহ অনেকেই জানান, এর আগে এতো পরিষ্কারভাবে হিমালয়ের চুঁড়া দেখা যায়নি। এবার মেঘমুক্ত নীল আকাশে সূর্যের আলোয় উত্তর দিকে তাকালেই সহজেই চোখে পড়ছে কাঞ্চনজঙ্ঘার।
প্রকৃতি প্রেমী ও বিশিষ্ট ফটোগ্রাফার রেজাউল হাফিজ রাহী জানান, পাখি, নদী, প্রকৃতি, সবুজ ক্ষেত দেখলেই ঠাকুরগাঁওয়ে নাম দেশের মানুষের চোখে ভেসে ওঠে। মানুষ জানে শুধু পঞ্চগড় থেকেই কাঞ্চনজঙ্ঘার প্রকৃতি দেখা যায়। কিন্তু আমি ২০১২ সালে বুড়িরবাঁধ থেকে কাঞ্চনজঙ্ঘার প্রথম ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করি। এরপর থেকে মানুষ জেনছে ঠাকুরগাঁও থেকেও কাঞ্চনজঙ্ঘার প্রকৃতির অপরূপ দৃশ্য উপভোগ করা যায়। এভাবেও সেই ছবি তুলেছি অনেক গুলোই, যা দেখলে মনে হবে কাঞ্চনজঙ্ঘা চোখের সামেনেই।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেন, ‘আগে জানতাল পঞ্চগড় থেকে আবছা আবছা দেখা যেতো। ঠাকুরগাঁওয়ে এসে জেনেছি বুড়িরবাঁধ নামস্থান থেকে চকচক করে দেখা যায় হিমলায় পর্বত। যা আমিও ইতোমধ্যে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গের দৃশ্য উপভোগ করেছি। এছাড়া এলাকার শিশু থেকে বয়স্ক মানুষও এ দৃশ্য দেখে চোখ জুড়াচ্ছে।’


এ ক্যটাগরির আরো খবর..