আব্দুল আওয়াল ক্রাইম রিপোর্টার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার ৩ টি পৌরসভার সবকটি কেন্দ্রে ফলাফল চুড়ান্ত ঘোষনা করা হয়েছে। কিন্তু সদর পৌরসভার ফলাফল সাময়িক ভাবে স্থগিত করে প্রশাসন। রাণীশংকৈলে আওয়ামীলীগ প্রার্থী আলমগীর সরকার নৌকা প্রতীকে ৪ হাজার ৮শ ৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী হচ্ছেন জামাতের স্বতন্ত্র প্রার্থী জগ মার্কায় মোকাররম হোসেন ৩ হাজার ৪ শ ৯১ ভোট পেয়েছে। অন্যদিকে পীরগঞ্জ পৌরসভার ৯ টির মধ্যে সবকটির চুড়ান্ত ফলাফলে আওয়ামীলীগের কসিরুল আলম নৌকা প্রতীকে ৫ হাজার ৭শ ৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির রাজিউর রহমান রাজু ধানের শীষ মার্কায় পেয়েছন ৫ হাজার ১শ ৩৬ ভোট। অপরদিকে ঠাকুরগাঁও পৌরসভার নির্বাচনে সাময়িক ভাবে ফলাফল স্থগিত করেছে প্রিজাইটিং অফিসার। বুধবার ঠাকুরগাঁও জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ^াসকে প্রায় ৪ ঘন্টা অবরুদ্ধ করে রাখার পর এই ভোটের ফলাফল স্থগিত করে প্রশাসন। এর আগে বেসরকারি ফলাফলে জানা যায়, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মির্জা ফয়সাল আমিন প্রায় পাঁচ হাজারের বেশি ভোটে এগিয়ে আছেন। পৌর নির্বাচনের ২১ কেন্দ্রের মধ্যে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে পৌরসভার ৩ টি কেন্দ্রের ফলাফল বন্ধ করে দেওয়ায় ঠাকুরগাঁও পৌরসভার ২১ টির মধ্যে ১৮ টি কেন্দ্রের ফলাফলে বিএনপির মির্জা ফয়সাল আমীন ধানের শীষ নিয়ে ১৫ হাজার ৭শ ৫৯ ভোট পেয়ে চুড়ান্ত ফলাফলের অপেক্ষায় রয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামীলীগের তাহমিনা আখতার মোল্লা নৌকা প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৭শ ১ ভোট। স্থগিত ৩ টি কেন্দ্রের মোট ভোট ৬ হাজার ৩শ ৬১। পরাজয় নিশ্চিত হওয়ার পরপরই ডিসি কার্যালয়ে যায় তাহমিনা মোল্লার সমর্থকরা। শতাধিক পুরুষ ও নারী কর্মীরা ডিসিকে তার কার্যালয়ে রেখে ভেতর থেকে তালা লাগিয়ে দিয়েছিল। সাংবাদিকদেরও সেখানে যেতে দেয়া হচ্ছিল না। সম্ভব্য বিজয়ী মেয়র প্রার্থী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। রিটার্নিয় অফিসার ফজলে রাব্বী জানান, সাময়িক ভাবে নির্বাচনের ফলাফল স্থগিত করা হয়েছে।
প্রার্থীদের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ^াস অবরুদ্ধে কথা স্বীকার করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরে আলোচনা সাপেক্ষে নির্বাচনের ফলাফল জানানো হবে। এদিকে আওয়ামীলীগের সমর্থকরা বিজয়ী মিছিল নিয়ে মহাসড়ক থেকে বিভিন্ন সড়কে মিছিল করে বেড়াচ্ছেন। এ নিয়ে ঠাকুরগাঁওয়ে একটি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।