× Banner
সর্বশেষ
বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পুত্রবধূ গ্রেপ্তার নারীর ক্ষমতায়ন ও  সমঅধিকার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ – পররাষ্ট্রমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে হারিয়ে যাচ্ছে কচু শাখ, নেই কোন কচু শাখের কদর

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Kachu-Shak.jpg

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদরে এক সময় গ্রামের মেঠোপথের দুইপাশে, কৃষি জমিতে আর বাড়ির পাশের ঝোপে জঙ্গলে কচু দেখা যেত। তখন হাটে বাজারে কচু শাক বিক্রিও হতো। কিন্তু এখন সেই চিরচেনা কচু গাছ চোখে পড়ে না।
এখন হাট-বাজারে সবজির পরসায় নেই আগের মত পুষ্টি সমৃদ্ধ কচু। মেঠোপথ ও কৃষি জমিতেও চোখে পড়ে না কচু। যেন দিন দিন কমে যাচ্ছে ভিটামিন সমৃদ্ধ এই সবজি। অথচ ঠাকুরগাঁও মানুষদের খাদ্য তালিকার একটি সুপরিচিত নাম ‘কচু’ শাখ।
বৃহস্পতিবার  (১৫ এপ্রিল) দুপুরে গর্ণপুর্ত,ফায়ার সারর্ভিস,টেলিফোন অফিসের পাসে, চোখে পড়েছে বেশকিছু কচু গাছ। স্থানীয়রা কচু শাক হিসেবে খেয়ে থাকেন। আবার অনেকেই কচু সংগ্রহ করে হাটে-বাজারে বিক্রিও করেন।
গ্রাম থেকে শহর, এখনো সবখানেই কচুর কদর রয়েছে। সব বয়সি মানুষের পছন্দের খাবার এটি। কচুর কাণ্ড সবজি ও পাতা শাক হিসেবে খাওয়া হয়। প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে এর কাণ্ড ও পাতাজুড়ে।
কচু শাকে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ডিটারেরি ফাইবার, শর্করা, বিভিন্ন খনিজ ও ভিটামিন রয়েছে। নিয়মিত কচু শাক খেলে অনেক উপকার মেলে। তবে দিন দিন কচুর চাষাবাদ কমে যাওয়ায় খাদ্য তালিকার অন্যতম এ অনুসঙ্গ সম্পর্কে আমাদের অনেক কিছুই অজানা থাকছে।
অথচ শৈশবে পাঠ্য বই থেকে জেনেছি কচুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। এটি দৃষ্টিশক্তি ভাল রাখতে সাহায্য করে। চোখ সম্পর্কিত জটিলতা কমায়। রক্তশূন্যতা দূর করে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এমন নানান উপকারিতা রয়েছে কচুতে।
কিন্তু এখন বর্তামানে কচু শাখের কোন কদর নেই বলেই চলে।


এ ক্যটাগরির আরো খবর..