× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ১২ জন আহত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০১৬

আব্দুল আউয়াল, ক্রাইম রিপোর্টার, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ১২ জন আহত হয়েছে। আহতরা সদর হাসপাতালসহ বিভিন্ন জায়গায় প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী জোয়ানা নামে একটি যাত্রীবাহী বাস সকাল সাড়ে ৭টায় ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর নামক স্থানে ডিভাইডারের সাথে ধাক্কা লাগে। এতে বাসের ভেতরে থাকা ড্রাইভার হেলপারসহ কমপক্ষে ১২ জন আহত হয়।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে গাড়ির চালক ফজলুূল করিম ও হেল্পার সবুহকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। বাকি আহতরা স্থানীয় বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে ফিরে যায়।

জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক নজরুল ইসলাম জানান, চালকদের অভিযোগ দীর্ঘদিনের। ডিভাইডারে কাজ অসম্পূর্ণ  থাকায় এ দুর্ঘটনা বলে জানান তিনি।

এ বিষয়ে সদর থানায় ওসি মশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অসম্পূর্ণ ডিভাইডারের কারনেই বার বার দুর্ঘটনা ঘটছে। কাজটি দ্রুত শেষ হলে দুর্ঘটনা কমে আসবে।


এ ক্যটাগরির আরো খবর..