আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা একতা প্রতিবন্ধী স্কুলে নানা আয়োজনে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ১৫ আগষ্ট শনিবার সকালে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করেন একতা প্রতিবন্ধী স্কুলের পরিচালক আমিরুল ইসলাম।
শোক র্যালিতে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ালীগের সভাপতি, কলিমদ্দীন, মাওলানা নূরে আলম সিদ্দিকী, এলাকার গণ্যমান্য ব্যক্তি রেলিতে অংশগ্রহণ করেন।
একতা প্রতিবন্ধী স্কুল ও পূর্ণবাসন কেন্দ্র আবাসিকের ছাত্র ছাতত্রীরা কোরআন শরীফ তেলাওয়াত করেন এবং সকলের জন্য দোয়া ও মারফত কামনা করেন।
অনুষ্ঠানের শেষে একতা প্রতিবন্ধী স্কুলের পরিচালক আমিরুল ইসলাম প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের মাঝে আজকের দিনে অনেক সুন্দর রান্না করে খাওয়ান। এবং ৪৫০ জন বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে তাদের কে দোয়া করে দেন।





