ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও শহরের রোড এলাকা থেকে মাদক ব্যবসায়ী মনু মিয়া (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুরে রোড এলাকার সুগার মিলের গেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মনু মিয়া সদর উপজেলার ছিটচিলারং গ্রামের প্রয়াত অলি মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের প্রেক্ষিতে রোববার দুপুরে শহরের রোড এলাকায় অভিযান পরিচালনা করে সদর থানার এসআই শামীম সহ সঙ্গীয় ফোর্স। এসময় মনু মিয়াকে ৩শ গ্রাম গাজা সহ গ্রেপ্তার করা হয়।

মাদক ব্যবসায়ী মনু মিয়ার বিরুদ্ধে ৪টি মাদকের মামলা রয়েছে বলে জানান ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ।

এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।