× Banner
সর্বশেষ
২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও

সরকারী কাজে বাঁধা: যুবলীগ সভাপতিসহ ৪ ভাইয়ের বিরুদ্ধে থানায় মামলা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০১৭

হাসান মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি:  লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় সড়ক ও জনপদের (সওজ) উচ্ছেদ অভিযানে বাঁধা দেয়ার অভিযোগে উপজেলা যুবলীগের সভাপতি রাশেদুল ইসলাম ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার মধ্যরাতে সওজের ঢাকা অঞ্চলের ‘স্টেট এন্ড ল’ বিভাগে কর্মরত সার্ভেয়ার সাইফুল ইসলাম বাদী হয়ে পাটগ্রাম থানায় এ মামলা দায়ের করেন। এর আগে সোমবার বিকেলে উপজেলার বাইপাস সড়কের আব্দুল আজিজের বাড়ীর সামনে এ ঘটনাটি ঘটে।

মামলার আসামীরা হলেন- উপজেলার সরকারী কলেজ মোড় এলাকার মৃত আব্দুল জ্বব্বারের বড় ছেলে উপজেলা যুবলীগের সভাপতি রাশেদুল ইসলাম, মেঝ ছেলে ওয়াজেদুল ইসলাম, সেজ ছেলে জাহেদুল ইসলাম ও ছোট ছেলে সাদেকুল ইসলাম।

মামলার বিবরণে জানা যায়, সোমবারবিকালে সওজের রংপুর জোনের অতিরিক্ত দায়িত্বে থাকা ঢাকা বিভাগে কর্মরত সওজের এস্টেট এন্ড আইন কর্মকর্তা (উপসচিব) মাহবুবুর রহমানের নেতৃত্বে উপজেলার সরকারী কলেজ গেট থেকে আন্তজেলা বাইপাস সড়কের দুইধারে অবৈধস্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাইপাস সড়কের আব্দুল আজিজের বাড়ীর সামনে আসামীরা এসে উচ্ছেদে অভিযান কাজে বাঁধা সৃষ্টি করে । এক পর্যায়ে সওজের সার্ভেয়ার সাইফুল ইসলামের উপর হামলার চেষ্টাও চালায় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলেও মামলার বিবরণে উল্লেখ রয়েছে।

এ উচ্ছেদ অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম, সওজের লালমনিরহাট নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও উপজেলা পৌরসভার মেয়র শমসের আলী উপস্থিতি ছিলেন।

এ বিষয়ে উপজেলা যুবলীগের সভাপতি রাশেদুল ইসলাম জানান, অনেকের বাড়ী-ঘর ভেঙে দিয়েছে সওজের লোকজন। সেখানে কারা কাকে হামলা করেছে সেটা তার অজানা। এছাড়া তাকে ও তার তিন ভাইকে হয়রানী করার জন্য একটি পক্ষ ষড়যন্ত্রমূলক ভাবে এ মিথ্যা মামলা দায়ের করেছে। বিষয়টি আইনগতভাবে মোকাবেলা করা হবে বলেও জানান তিনি।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত ককর্মকর্তা(ওসি) অবনি শংকর কর মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদেও গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..