× Banner
সর্বশেষ
আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল বিশ্বে শক্তিশালী পাসপোর্টে শীর্ষে সিঙ্গাপুর, আগের চেয়ে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ আজ বুধবার (১৫ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ এপ্রিল (বুধবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আন্দামান সাগরে ট্রলার ডুবি: বাংলাদেশিসহ নিখোঁজ অন্তত ২৫০ মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন

ঠাকুরগাঁওয়ে মন্দিরের নেতৃবৃন্দের সাথে মত বিনিময়

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দূর্গাপূজা উৎসবে ঠাকুরগাঁও জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রত্যেকটি মন্দিরের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছে পুলিশ প্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আবুল কালাম আজাদ, সদর থানার ওসি মশিউর রহমান, জেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ প্রমুখ।

সভায় ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ বলেন, এবার ঠাকুরগাঁও জেলার প্রত্যেক পূজা মন্ডপে পুলিশি নজরদারী বাড়ানো হয়েছে। কেউ যেন মন্ডপে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেদিক সর্তক আছে পুলিশ।

উল্লেখ্য, এবার ঠাকুরগাঁওয়ের ৫টি উপজেলায় ৪৪৬টি পূজা মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..