× Banner
সর্বশেষ
বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩ লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি প্রকাশিত হল প্রদীপ আচার্যের নতুন গল্পগ্রন্থ ‘কানাকুয়ো বিভ্রম’

ঠাকুরগাঁওয়ে ভুয়া ডাক্তার আটক

admin
হালনাগাদ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৫

আব্দুল আওয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ডাক্তার না হয়েও রোগীদের কাছে নিজেকে ডাক্তার পরিচয় দেয়া ও চিকিৎসাপত্র প্রদান করায় ঠাকুরগাঁওয়ে এক ভুয়া ডাক্তার মোঃ আশরাফুল মাখলুকাতকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সসয় নিউ গ্রীণ লাইফ ডিজিটাল ডায়াগনিষ্টিক সেন্টারটিকে সিলগালা করে দেওয়া হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের সামনে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিফাত ফেরদৌসের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় আটক ভুয়া ডাক্তার মোঃ আশরাফুল মাখলুকাতকে এক বছরের কারাদন্ড এবং পঁচিশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১৫ দিনের সাজা প্রদান করা হয় ও অব্যবস্থাপনা, রোগীদের সাথে প্রতারণার অভিযোগে ডায়াগনষ্টিক সেন্টারটি সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

ঠাকুরগাঁও জেলা প্রশাসনের  নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিফাত ফেরদৌস জানায়, ভুয়া চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়ে জনসাধারণ প্রতারিত হচ্ছেন। মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল আইন ২০১০, ধারা ২৯ এর ভুয়া পদবী ব্যবহার ও রোগীদের সাথে প্রতারণায় এ সাজা প্রদান করা হয়েছে এবং ডায়াগনষ্টিক সেন্টারটির কোন সরকারি অনুমোদন না থাকায় সিলগালা করে দেয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..