× Banner
সর্বশেষ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

ঠাকুরগাঁওয়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ চালক সহ ১৬জন আহত

admin
হালনাগাদ: বুধবার, ১০ আগস্ট, ২০১৬

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় চালক সহ ১৬ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার বিকেলে ঠাকুরগাঁও ৩০ বিজিবি ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশ্যে একটি ট্রাক ছেড়ে যায়। ট্রাকটি ৩০ বিজিবি ক্যাম্পের সামনে এসে পৌছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা আগমনী এক্সপ্রেস নামে একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাস-ট্রাকের চালক সহ ১৬ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

আহতরা হলেন- নজরুল ইসলাম (৩০), লতিফুর রহমান (২৬), লেলিন(৩৫), ওমর (৪০), ফাতেমা (৩৫), রিক্তা (২৮), সবেশ আলী (৮৫), আবুল কাসেম (৪৪), নূর জাহান (৫০),  নাজমুল ইসলাম (২৩), হেলাল (৫৫), আজিজুল ইসলাম (৪২), জয়নব (৫৫) , জাবেদা খাতুন (৬৫), তাপোশ কুমার (৩৩), আবুল কাসেম (৫০)।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..