× Banner
সর্বশেষ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

admin
হালনাগাদ: রবিবার, ১০ জুলাই, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় ঐ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের ফয়জুল হকের ছেলেকে নিয়ে তার মা ঈদের পর তার বাবার বাড়ি একই উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে বেড়াতে আসে। ওই বাসায় বসবাসরত নাসিমুল হকের ছেলে আল মোবিন (৩) ও বেড়াতে আসায় ফয়জুল হকের ছেলে মাহমুদুল্লাহ (৩) খেলতে খেলতে বাড়ির পাশ্বে পুকুরে পরে যায়। পরে তাদের খুজে না পেয়ে পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা। পুকুর থেকে উদ্ধার করার আগেই তাদের মৃত্যু হয়। এমন দূর্ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান মো: সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..