ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করেছেন স্থানীয়রা। বুধবার সকালে ওই উপজেলার আমগাঁও ইউনিয়নের খামার গ্রামে এ সংস্কার কাজ করা হয়।
এলাকাবাসী জানায়, বর্ষার সময় খামার গ্রামের মাথাপাড়া এলাকায় প্রায় ৮ ফিট রাস্তা ভেঙ্গে যায়। দীর্ঘদিন ধরে রাস্তাটি এ অবস্থায় থাকলে কেউ কোন ব্যবস্থা নেয়নি।
বুধবার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মোস্তাক আলম টুলুর নির্দেশনায় শামীম রেজা, জিন্নাহ, মাইনুল, সাদ্দাম ও দাউত এ রাস্তা নিজ উদ্যোগে মাটি ভরাট করে সংস্কার করেন।



