অনুমতির জন্য আর অপেক্ষা করবে না বিএনপি

বিশেষ প্রতিবেদক :    বারবার অনুমতি চাওয়ার পরও সভা-সমাবেশ করতে না দেওয়া হলে পরবর্তী সময়ে বিএনপিআর অনুমতির অপেক্ষা করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বুধবার রিজভী আহমেদ বলেন, ‘রাজাকার এরশাদের দল আজকে সোহরাওয়ার্দী পায়, সেক্টর কমান্ডারের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল পায় না।… এইবার আর পুলিশের কাছে আবেদন নয়, এইবার সোহরাওয়ার্দী উদ্যান কেড়ে নেওয়া হবে। পুলিশের অনুমতির জন্য আর অপেক্ষা করা হবে না।’

৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে বরিশালে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে রিজভী এসব কথা বলেন। মহিলা দল এ মানববন্ধনের আয়োজন করে।এ সময় বিএনপি নেতা আরো অভিযোগ করেন, সরকারের ইঙ্গিতে পুলিশ বাহিনী বিএনপিকে সভা-সমাবেশ করার অধিকার থেকে বঞ্চিত করছে।

ওয়ান-ইলেভেনে অসাংবিধানিক শক্তির ছত্রছায়ায় আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্য দিয়েই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল বলে মন্তব্য করে রিজভী আহমেদ আরো বলেন, ‘এদিন এরা গণতান্ত্রিক ধারাবাহিকতাকে নষ্ট করেছে। এরা অসংবিধানিক সরকার ছিল। সেই সরকারকে বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন, তাদের আন্দোলনের ফসল।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।