× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্রপতির কাছে আওয়ামী লীগ

admin
হালনাগাদ: বুধবার, ১১ জানুয়ারী, ২০১৭

বিশেষ প্রতিবেদক :    নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আলোচনা করতে বঙ্গভবনে পৌঁছেছে আওয়ামী লীগের প্রতিনিধিদল।

আজ বুধবার বিকেলে দলটির সঙ্গে রাষ্ট্রপতির বৈঠক শুরু হয়েছে।এরই মধ্যে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৯ সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনেপ্রবেশ করেছেন।

বার্তা সংস্থা বাসস জানিয়েছে, প্রতিনিধিদলে আছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, আবুল মাল আবদুল মুহিত, ইউসুফ হোসেন হুমায়ুন ও মোহাম্মদ জমির; সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, মতিয়া চৌধুরী, সাহারা খাতুন ও সৈয়দ আশরাফুল ইসলাম; যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি ও জাহাঙ্গীর কবির নানক, আইনবিষয়ক সম্পাদক আবদুল মতিন খসরু, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এবং আইনমন্ত্রী আনিসুল হক।কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে যাচ্ছে। ফলে নতুন ইসি গঠনের জন্য রাষ্ট্রপতি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার উদ্যোগ নেন। এর অংশ হিসেবে আজ ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করবেন।

গত ১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এ আলোচনা শুরু হয়। রাষ্ট্রপতি এ পর্যন্ত ২২টি রাজনৈতিক দলের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন।

আজ আওয়ামী লীগের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে রাষ্ট্রপতির এই আলোচনার সমাপ্তি ঘটবে বলে ধারণা করা হচ্ছে।এর আগে গত বছরের ১৮ নভেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ইসি গঠনের লক্ষ্যে ১৩ দফা প্রস্তাব দেন। তিনি বিভিন্ন সময় জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী ও নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনারও আহ্বান জানান।

গত ১৮ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন বিএনপির চেয়ারপারসন ও দলটির নেতারা। পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি।


এ ক্যটাগরির আরো খবর..