× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

ঠাকুরগাঁওয়ে ধান ক্রয়ের উদ্বোধন

admin
হালনাগাদ: রবিবার, ২৯ মে, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  ঠাকুরগাঁওয়ে সরকারী খাদ্য গুদামে ধান ক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রোববার সকাল ১১টায় সদর উপজেলার এলএসডি খাদ্য গুদামে ধান ক্রয়ের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা খাদ্য নিয়ন্ত্রক চৌধুরী মোসাব্বের হোসেন খানের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলাম, সদর এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা কৃষক লীগের সভাপতি সরকার আলাউদ্দিন প্রমুখ।

খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, চলতি মৌসুমে সদর উপজেলায় ৮ হাজার ২শ ৪৮ মেট্রিক টন ধান কৃষকের কাছ থেকে ক্রয়ের বরাদ্দ পাওয়া গেছে। যা উপজেলার প্রকৃত কৃষকের নিকট হতে ২৩ টাকা কেজি দরে ক্রয় করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..