× Banner
সর্বশেষ
তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন

ঠাকুরগাঁওয়ে দুইটি ইউনিয়নের রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন

admin
হালনাগাদ: রবিবার, ২৮ মে, ২০১৭

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ও রহিমানপুর ইউনিয়নে দুইটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকালে প্রধান অতিথি হিসেবে রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর জামে মসজিদ থেকে মাদারগঞ্জ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন।

উদ্বোধন শেষে রহিমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নানের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য নজরুল ইসলাম স্বপন, উপজেলা এলজিইডি’র ইঞ্জিনিয়ার নুরুজ্জামান সরদার প্রমূখ।

এর আগে সকালে চিলারং ইউনিয়নের বোর্ড অফিস হতে চৌরঙ্গী পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন।

এ সময় চিলারং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার ও বিএনপির সহ-সভাপতি  আকবর আলীর নেতৃতে প্রায় ৫০জন নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

উলে¬খ্য, দুটির রাস্তার কাজে তত্ত্বাবধানে ছিল এলজিইডি।


এ ক্যটাগরির আরো খবর..