× Banner
সর্বশেষ
দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী

ঠাকুরগাঁওয়ে জাতীয় শিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

admin
হালনাগাদ: রবিবার, ১১ অক্টোবর, ২০১৫

আব্দুল আওয়াল ঠাকুরগাঁওঃ  কন্যা শিশুর নিরাপদ পরিবেশ সমৃদ্ধ করবে আগামীর বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়।

আজ সকাল ৯টায় ঠাকুরগাঁও ডিসি অফিস চত্তর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে ঠাকুরগাঁও জেলা অডিটোরিয়াম চত্তরে গিয়ে শেষ হয়।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোরশেদ আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস,বিশেষ অতথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার  ফারহাত আহম্মেদ,ঠাকুরগাঁও জেলা পরিষদ ও সাধারণ সম্পাদক সাদেক কুরাইশি,ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর চৌধুরী লায়লা আরজুমান্দ বানু।

জাতীয় শিশু দিবষ উপলক্ষে জেলা প্রশাসক বলেন,শিশুদের বৈষম্য করার কোন সুযোগ নেই। চায় তা মেয়ে শিশু হোক বা ছেলে শিশু হোক। মেয়ে এবং ছেলের সমান অধিকার সর্বত্রই।

জাতীয শিশু দিবস উপলক্ষে এক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়, বিষয়- “কন্যাশিশু নিরাপদ পরিবেশই  সমৃদ্ধ করবে  আগামীর বাংলাদেশ” । পক্ষ দল আরকে স্টেট উচ্চ বিদ্যালয় বিপক্ষ দল ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় হিসেবে অংশ গ্রহন করেন।

বিজয়ী দল ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়কে পুরষ্কার তুলে দেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস।


এ ক্যটাগরির আরো খবর..