ঠাকুরগাঁওয়ে এতিম ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে এতিম ও দুস্থ্যদের মাঝে খারাব বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মজিদ আপেল এতিম ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস শহীদ বাবু, অর্থ সম্পাদক হামিদুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক সুমন কুমার ঘোষ, থানা যুবলীগের সভাপতি কামরুল ইসলাম, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর ওয়ালিউর রহমান ওলি, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল রানা।

এরপুর্বে ঠাকুরগাঁও জেলা যুবলীগ শহরে একটি শোক র‌্যালি বের করে। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।