× Banner
সর্বশেষ
আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস আজ বুধবার (২২ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ বৈশাখ বুধবার (২২ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

ঠাকুরগাঁওয়ে অন্তঃসত্ত্বা গৃহবধুকে মারপিট

admin
হালনাগাদ: শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ জমি নিয়ে বিরোধে ঠাকুরগাঁও শহরের প্রধানপাড়া এলাকায় ৮ মাসের অন্তঃসত্ত্বা কুরাইসা আক্তার (২০) নামে এক গৃহবধুকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে।

আহত গৃহবধু কুরাইসা আক্তার ঠাকুরগাঁও শহরের প্রধানপাড়া এলাকার ইয়াসিন আলীর স্ত্রী। সে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

গৃহবধুর স্বামী ইয়াসিন আলী বলেন, বেশ কিছুদিন শহরের প্রধানপাড়া এলাকার রহিমা বেগম আমাদের বসত ভিটার ৫ শতক জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিল। এরই জের ধরে গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে রহিমা বেগম সহ তাঁর তিন ছেলে রহিম, রহমান ও আল আমিন বাড়িতে ঢুকে এবং বাক-বিতন্ডায় জড়িয়ে পরে। এসময় আমার স্ত্রী কুরাইসা আক্তার প্রতিবাদ করলে তাকে কিলঘুষি, লাথি মারার পর বেধরক লাঠিপেটা করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় গৃহবধুকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান বলেন, এ বিষয়ে গৃহবধুর শ্বাশুরী আনোয়ারা বেগম বাদী হয়ে ৪জনকে আসামী করে একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং আসামীদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..