× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

ঠাকুরগাঁওয়ে অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষাথীদের মানব বন্ধন

admin
হালনাগাদ: শনিবার, ৩ অক্টোবর, ২০১৫

বিশেষ প্রতিবেদক,ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক,শিক্ষার্থী,কর্মচারীদের সাথে প্রায়ই অসদাচরণ ও খারাপ ব্যবহার করায় অধ্যক্ষ তরিকুল ইসলামের অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানব বন্ধন কর্মসুচী পালন করেছে শিক্ষার্থীরা।

শনিবার(৩অক্টোবর)দুপুরে শিক্ষক ও কর্মচারীদের আয়োজনে ঠাকুরগাঁও সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভিতরে বিক্ষোভ মিছিল করা হয়।বিক্ষোভ শেষে বিদ্যালয়েে সামনে এক মানব বন্ধন কর্মসুচী পালন করা হয়।ঘন্টাব্যাপী মানব বন্ধনে ঐ বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী,কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।এসময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন,ঠাকুরগাঁও সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী শেখ মোঃ তরিকুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর থেকে প্রায়ই শিক্ষক,কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে অসদাচরণ করে আসছেন।তাই দ্রুত ঐ অধ্যক্ষের অপসারণের দাবি জানান।অপসারণ না হলে আগামীতে বড় ধরণের কর্মসুচী পালন করা হবে বলে জানায় শিক্ষার্থীরা।

এ বিষষটি নিয়ে অধ্যক্ষ প্রকৌশলী শেখ তরিকুল ইসলামের সাথে কথা বলা হলে তিনি জানান,আপনাদের যা করার ইচ্ছা আপনারা তাই করেন।আমার সাথে বড় বড় নেতা রয়েছে।অতএব আপনাদের নিউজ লিখে কোন লাভ হবে না।


এ ক্যটাগরির আরো খবর..