× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

ঠাকুরগাঁওয়ে অটোবাইকের ধাক্কায় পল্লী চিকিৎসকের মৃত্যু

admin
হালনাগাদ: শুক্রবার, ২ অক্টোবর, ২০১৫

বিশেষ প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে অটোবাইকের ধাক্কায় দারুল ইসলাম নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।নিহত দারুল ইসলাম ঠাকুরগাঁও রোড ইসলাম নগর এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (১অক্টোবর) বেলা পৌনে একটার দিকে ঠাকুরগাঁও রোড এলাকার শুক নদীর ব্রীজের সামনে দ্রুতগামী অটোবাইকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান,শুক নদীর ব্রীজে সামনে ঐ পল্লীচিকিৎসক ব্যাটারি চালিত অটোরিক্সা থেকে নেমে রাস্তা পার হচ্ছিল।এসময় বালিয়ডাঙ্গী গামী একটি  অটোবাইক ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

ঠাকুরগাঁও পৌরসভার ১২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর একরামুদৌল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন,এদুর্ঘটনা সম্পকে তিনি এখনো কিছু জানেন না।তবে খোঁজ নিয়ে দেখছেন বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..