× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি(আব্দুল আউয়াল)

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে পুলিশের গুলিতে শিশু নিহত

ACP
হালনাগাদ: বুধবার, ২৭ জুলাই, ২০২২
রানীশংকৈলে পুলিশের গুলিতে শিশু নিহত

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ইউপি নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে পুলিশের গুলিতে ২ বছরের এক শিশু নিহতের ঘটনা ঘটে। বুধবার রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ৩ নং ভাংবাড়ি কেন্দ্রে এ ঘটনাটি ঘটে। নিহত শিশু মিড়ডাঙ্গী বাজার এলাকার বাদশা মিয়ার মেয়ে।
প্রত্যদর্শী সূত্রে জানা যায়, ভোটের ফলাফল দেখতে শিশুকে কোলে নিয়ে রানীশংকৈল বাচোর ইউনিয়নে ৩নং ভাংবাড়ি কেন্দ্রে যান নিহত শিশুর মা। সেখানে ভোটে ফলাফলকে কেন্দ্র করে মেম্বার প্রার্থী জলিল-ফয়জুল ইসলামের সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেলে গুলি ছোড়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা। এ সময় গুলিবিদ্ধ হয়ে মাথার খুলি উড়ে গেলে ঘটনাস্থলে নিহত হয় শিশুটি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ বলেন, পুলিশের গুলিতে একটি শিশু নিহতের ঘটনা ঘটে। স্থানীয়রা ভোটের ফলাফল আনতে বাধা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেলে গুলি ছুড়তে বাধ্য হয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..