× Banner
সর্বশেষ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ গভীর নলকূপে গোসলকে কেন্দ্র করে শিশুকে আহত : থানায় অভিযোগ ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ

ডেস্ক

ট্রেনের ইঞ্জিন বিকল গাজীপুরে

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে। তবে এ সময় অন্য কোনও ট্রেনের শিডিউল না থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) সকাল পৌনে ৭টায় গাজীপুরের শ্রীপুরে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের শ্রীপুর স্টেশনের আউটার সিগন্যালে এ ঘটনা ঘটে বলে জানান, শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন অফিসার সাইদুর রহমান।

তিনি জানান, আউটার দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। এখন ভাওয়াল এক্সপ্রেসের ইঞ্জিন আনা হচ্ছে, ভাওয়াল এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে বিকল ট্রেনটিকে শ্রীপুর স্টেশনের এক নাম্বার লাইনে প্রবেশ করিয়ে লাইন চালু করা হবে।

সাইদুর রহমান জানান, সকাল পৌনে ৭টার দিকে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেন বন্ধ হয়ে যায়। এ সময় এই রুটে অন্য কোনও ট্রেনের শিডিউল না থাকায় ট্রেন চলাচলে বিঘ্ন হয়নি।

ভাওয়াল এক্সপ্রেসের ইঞ্জিন অল্প সময়ের মধ্যে শ্রীপুর স্টেশনে প্রবেশ করবে। অল্প সময়ে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনটিকে শ্রীপুর স্টেশনের এক নম্বর লাইনে প্রবেশ করিয়ে দিলেই জয়দেবপুর-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।


এ ক্যটাগরির আরো খবর..