ট্রাম্পকে আবর্জনা বললেন জেব বুশ

আন্তর্জাতিক ডেস্ক : রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদে মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের ওপর নিজের ক্ষোভটা ঝেড়েই ফেললেন আরেক মনোনয়নপ্রত্যাশী জেব বুশ। শনিবার নিউ হ্যাম্পশারে নির্বাচনী প্রচারণাকালে জেব বুশ বলেন, ‘ট্রাম্প আবর্জনা।’

 তিনি বলেন, ‘একটা কথা আমি আমার বুক থেকে বের করে দিতে চাই, সেটা হচ্ছে-ডোনাল্ড ট্রাম্প আবর্জনা।’ এ সময় নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্প নারী, হিস্পানিক ও প্রতিবন্ধীদের নিয়ে যেসব কটূক্তি করেছিলেন, তার সমালোচনা করেন জেব বুশ।

 নির্বাচনী প্রচারণায় দুজন ভোটার ট্রাম্পের কর্মকাণ্ড নিয়ে জেব বুশকে প্রশ্ন করেন। এসময় তিনি বলেন, সে (ট্রাম্প) কার সঙ্গে মজা করছে?

ট্রাম্পকে আবর্জনা বলার পর নিজের ভেতরে স্বস্তি অনুভব করছেন জানিয়ে কৌতুক করে জেব বুশ বলেন, ‘আমি নিজেকে নিজেই থেরাপি দিতাম। আপনাদের ধন্যবাদ আমাকে এটি বলতে দেওয়ার জন্য।’

 ট্রাম্পকে নিয়ে বুশের ক্ষোভ নতুন কিছু নয়। নির্বাচনী প্রচারণার দৌড়ে আবাসন ব্যবসায়ী ট্রাম্পের তুলনায় অনেক পিছিয়ে আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বুশ জুনিয়রের ভাই ও ফ্লোরিডার গভর্নর জেব বুশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।