× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ট্যানারী মালিকদের খামখেয়ালিপনায় চামড়া নিয়ে বিপাকে মেহেরপুর জেলার ব্যবসায়ীরা

admin
হালনাগাদ: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর ঃ ১৭-০৯-১৬ঃ কোরবানির পশুর চামড়া নিয়ে বিপাকে পড়েছেন মেহেরপুরের পশু কোরবানীকারী ও ব্যবসায়ীরা। গত বছরের চেয়ে দর কমিয়ে দেওয়ায় বেচা-কেনায় হচ্ছে ছন্দপতন। দেখা দিয়েছে লবণ সংকট। অপরদিকে ট্যানারি মালিকরা গত দুই বছরের চামড়া কেনার টাকা পরিশোধ না করায় পুঁজি সংকটে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। এসব সমস্যার কারণে চামড়া বিক্রি ও পুঁজি ফিরে পাওয়া নিয়ে এক অনিশ্চিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

মেহেরপুর জেলার ব্যবসায়ীরা সারা বছরই নাটোরের চামড়ার আড়তের মাধ্যমে ঢাকার ট্যানারী মালিকদের কাছে চামড়া বিক্রি করেন। প্রতি বছরই কোরবানির সময় বিপুল সংখ্যক গরু, ছাগল ও মোহিষ কোরবানি করা হয়। এবারও প্রায় ৩০ হাজার পশু কোরবানি করা হয়েছে। এসব পশুর চামড়াও স্থানীয়রা ব্যবসায়ীরা ক্রয় করে ঢাকার ঐ সকল চামড়া ব্যবসায়ীদের কাছে বিক্রি করে করবেন। কিন্তু গত দুই বছর চামড়া বিক্রির ১৫-২০ ভাগ অর্থ পরিশোধ করেছেন ট্যানারী মালিকরা। এতে এবারের কোরবানির ঈদে চামড়া কেনা নিয়ে পুঁজি সংকটে পড়েছেন ব্যবসায়ীরা। অন্যদিকে গত বছরের থেকে প্রতি ফুটে ১০-১৫ টাকা দাম কমিয়ে দেওয়ায় এক নতুন সংকট শুরু হয়েছে।

জেলার সবচেয়ে বড় চামড়া ব্যবসায়ী আব্দুর রশিদ জানান, ট্যানারী মালিকরা ২০১৪ ও ২০১৫ সালের চামড়ার টাকা এখনো পরিশোধ করেননি। রপ্তানি করা চামড়ার টাকা পাওয়া যায়নি অজুহাত দেখিয়ে তারা দিনের পর দিন প্রতারণা করছেন। এ অবস্থা চলতে থাকলে এই শিল্প ধ্বংস হয়ে যাবে। স্থানীয় ব্যবসায়ীরা ঋণ ও ধার-দেনা করে প্রতি বছর চামড়া ক্রয় করেন। কিন্তু চামড়া বিক্রির পরও ঋণের টাকা পরিশোধ করতে না পারায় বৃদ্ধি পাচ্ছে ঋণের পরিমাণ। এতে করে পরিবার-পরিজন নিয়ে রাস্তার নামার অবস্থার দিকে যাচ্ছে। ট্যানারি মালিকদের প্রতারণায় স্থানীয় ব্যবসায়ীরা জিম্মি হয়ে পড়েছেন বলেও অভিযোগ করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..