× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

পশ্চিম বঙ্গের মালদা শহরে টোটোয় ভয়াবহ বিস্ফোরণ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

ভারতের পশ্চিম বঙ্গের মালদা শহরে টোটোয় ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গেল চালকের দেহ। প্রাথমিক ভাবে একে ব্যাটারি বিস্ফোরণ বলে মনে হলেও বিস্ফোরণের তীব্রতা ভাবাচ্ছে পুলিশকে। তদন্তে নেমেছে বম্ব স্কোয়াড ও সিআইডি।

বুধবার দুপুরে মালদা শহরের বাগবাড়ি বাস্ট্যান্ডের কাছে ঘোড়াপীর এলাকা বিকট শব্দে কেঁপে ওঠে। বিস্ফোরণের অভিঘাত কাটিয়ে উঠে স্থানীয়রা দেখেন। দুমড়ে মুচড়ে রাস্তায় পড়ে রয়েছে একটি টোটো। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চালকের দেহাংশ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ। বিস্ফোরণের তীব্রতা দেখে সন্দেহ হয় পুলিশ আধিকারিকদের। বম্ব স্কোয়াড ও সিআইডির গোয়েন্দাদের তলব করেন তাঁরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যাত্রী নয়, কাঠের দরজা-সহ অন্যান্য সরঞ্জাম নিয়ে যাচ্ছিল চোটোটি। তখনই সেটিতে বিস্ফোরণ ঘটে। প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হওয়ায় কেঁপে ওঠে গোটা এলাকা।

পুলিশের মতে, সাধারণ টোটোর ব্যাটির বিস্ফোরণের অভিঘাত এত ভয়াবহ হতে পারে না। টোটোয় সম্ভবত কোনও বিস্ফোরক ছিল। কী ধরণের বিস্ফোরক ছিল তা জানতে সিআইডি ও বম্ব স্কোয়াড কাজ করছে। মৃতের পরিচয় জানা যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..